৪০ তম ফোবানার হিউষ্টনে মিট এন্ড গ্রিট সম্পন্ন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৬ 21 views
শেয়ার করুন

জুয়েল সাদত :

গতকাল ৭ জুন রোববার টেক্সাসের হিউস্টনের  মহারাজা রেস্টুরেন্টে লস এনজেলস ফোবানার হোস্ট কমিটির সাথে হিউস্টন এর কমিউনিটির মিট এন্ড গ্রীট সফলভাবে সম্পন্ন হয়৷ স্থানীয় মহারাজা রেস্টুরেন্টে  বিকেল  ৩ টা থেকে ৫ টা পর্যন্ত গেট টুগেদার এ স্থানীয় বিভিন্ন সংগঠন, ৪১ তম ফোবানার সংগঠকরা, ফোবানার হিউস্টন এর নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সবার স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহনে গতকাল মিট এন্ড গ্রীট সফল হয়েছে।


৪১ তম হিউষ্টন ফোবানার কনভেনর পাভেল আহমদ  এর স্বাগত বক্তব্যের মাধ্যমে মুল অনুষ্ঠান শুরু হয়।   পাভেল আহমদ উপস্থিত সবার সাথে লস এনজেলস ফোবানার নেতৃবৃন্দদের পরিচয় করিয়ে দেন। লস এনজেলস এর ৪০ তম ফোবানার কনভেনর ডক্টর জয়নাল আবেদীন  এবং মেম্বার সেক্রেটারি  ইন্জিনিয়ার মোহাম্মদ ইকবাল উপস্থিত ছিলেন।

কনভেনর ডক্টর জয়নাল আবেদীন ৪০ তম ফোবানা সফলে ৪১ তম ফোবানার হোষ্ট সংগঠন এবং হিউষ্টন কমিউনিটিকে আহবান জানান। তিনি বলেন, এই শহরে আমাদের ফোবানার অনেক গুলো সদস্য সংগঠন এবং নেতৃবৃন্দ আছেন। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতাই আমাদের লস এনজেলস ফোবানা সফলতা পাবে। পাশাপাশি আগামী বছর আমরাও আসছি এখানে।
আপনারা উপস্থিত হবেন, প্যাকেজ নিবেন এবং সহযোগিতার হাত বাড়াবেন।

৪০ তম ফোবানার মেম্বার সেক্রেটারী ইন্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, আমরা সবগুলো সংগঠন এর নেতৃবৃন্দের এক সাথে পেয়ে আনন্দিত।  এই হিউষ্টনে ফোবানা আসবে আগামী বছর, আমরা আশা করি আপনারাও লস এনজেলস এ আসবেন। আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করব  এবং সহযোগিতাও আশা করি।
অনুষ্টানে ফোবানার সাবেক চেয়ারম্যান শাহ হালিম বলেন, ফোবানা একটি চমৎকার সংগঠন, আমরা আশা করব ৪০ তম ফোবানার কনভেনর  ডক্টর জয়নাল আবেদিনের নেতৃত্বে  সফল হবে। তিনি ফোবানার একজন সুপরিচিত সংগঠক।  আমরা হিউষ্টন থেকে একটি ভাল অর্থনৈতিক সুসংবাদ দিব।
ফোবানার সিনিয়র সদস্য বিশিষ্ট কমিউনিটি লীডার নাট্যজন নাহিদা নাসের বলেন, হিউষ্টন থেকে সব সময় ফোবানাকে সহযোগীতা করা হয়।  এবারও ইনশাআল্লাহ আমরা ভাল সহযোগীতা করব। আমাদের সব রকম সাপোর্ট থাকবে দৃশ্যমান।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন স্থানীয় সোসাইটির সোহেল হাসান, জামান টুটুল, এসোসিয়েশন এর আজমল খান সহ আরো অনেকেই। কমিউনিটির সবার অংশগ্রহন নিশ্চিত করেছে ফোবানার একটি চমৎকার হোমটাউন “হিউষ্টন” ।
৪১ তম হিউষ্টন ফোবানার কনভেনর পাভেল আহমদ পারসোনাল  ৫০০০ ডলারের ডোনেশন এর ঘোষনা প্রদান করেন। পাশাপাশি উপস্থিত ১৫ টি প্যাকেজ এর ঘোষনা পাওয়া যায়।  পাভেল আহমদ জানান, হিউষ্টন থেকে সব মিলিয়ে ২৫/৩০ হাজার ডলারের এর কনট্রিবিউশন থাকবে।
৪১ তম ফোবানার পাভেল আহমদ আরো জানান,হিউষ্টন থেকে এবারের ৪০ তম ফোবানায় একটি বড় টীম উপস্থিত হবে।
৪০ তম ফোবানার মেম্বার সেক্রেটারী জানান, আমাদের সব গুলো মিট এন্ড গ্রীটের  মত হিউষ্টন এর গেট টুগেদার টা সফল হয়েছে। আমরা আমাদের প্রস্তুুতি নিয়ে ব্যাস্থ আছি। লস এনজেলস ফোবানাকে নানা ভাবে সবাাই সহযোগীতা করছেন ।  আমরা মিডিয়া সহ সবার সহযোগিতাকে ধন্যবাদ জানাই।

এবারের ৪০ তম ফোবানার চেয়ারম্যান হিসাবে আছেন ফোবানার ভেটারান সদস্য পেনসেলভেনিয়ার কমিউনিটির পরিচিত মুখ রবিউল করিম বেলাল।

( জুয়েল সাদত / মিডিয়া টীম ফোবানা)