লন্ডন বাংলা প্রেসক্লাবের বার্ষিক অভ‍্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

দাবায় শামীম আহমদ, ক্যারমে মাহবুবুর রহমান, এবং লুডুতে বুলবুল হাসান চ‍্যাম্পিয়ান

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৬ 27 views
শেয়ার করুন

 

লন্ডন, ১ লা জুনঃ
বিপুল উৎসাহ উদ্দীপনায় লন্ডন-বাংলা প্রেসক্লাব বার্ষিক অভ‍্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ৩১ মে দিনব্যাপী অনুষ্ঠানে লন্ডনসহ যুক্তরাজ‍্যের বিভিন্ন শহর থেকে সদস‍্যরা অংশ নেন। লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা মিলন মেলায় পরিনত হয়। প্রেসক্লাব কার্যালয়ে এই প্রতিযোগিতায় দাবা, ক্যারম ও লুডু খেলায় বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। কেরাম খেলায় সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী থাকলেও দাবা এবং লুডু খেলাতেও অংশগ্রহণকারী চোখে পড়ার মতো। দুপুর থেকে বিকাল পর্যন্ত চলে হাড্ডাহাড্ডি লড়াই। কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন বা কার হাতে উঠছে এবারের ট্রফি। এই প্রতিযোগিতায় দাবায় চ্যাম্পিয়ন হন শামীম আহমদ এবং রানার্সআপ হন আসাদ্দুজ্জামান মুকুল। তাছাড়া ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মাহবুবুর রহমান ও রানার্স আপ হন সামসুল ইসলাম। লুডু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বুলবুল হাসান ও রানার্স আপ হন বাহার উদ্দিন।

টুর্নামেন্ট শেষে বিকালে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রেসক্লাব সভাপতি ব‍্যারিস্টার তারেক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হুসাইনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী পর্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবু মুসা হাসান। সাংবাদিক আবু মুসা হাসানসহ ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশন সফলভাবে দাবার টুর্নামেন্ট সম্পন্ন করতে সহযোগিতীর জন্য ক্লাবের পক্ষ থেকে প্রেসিডেন্ট ও সেক্রেটারী কৃতজ্ঞতা জানান ।
পুরস্কার বিতরণীর শুরুতেই টুর্নামেন্টের সাব কমিটির সকল সদস্যদের মেডেল প্রদান করা হয়। এবারের সাব কমিটিতে ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি তাইসির মাহমুদ, সহ সভাপতি আহাদ চৌধুরী বাবু, নির্বাহী সদস্য সাহিদুর রহমান সোহেল এবং এনাম চৌধুরী। ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন প্রতিযোগিতার সমন্বয় করে সাব কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।। একই সাথে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। ক্লাবের নির্বাহী সদস্য সাহিদুর রহমান সুহেলের ক্রীড়া পরিচালনায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। খেলার নিয়ম তৈরী থেকে শুরু করে তদারকি খুব নিপুণভাবে করেছেন।
প্রেসক্লাবের প্রেসিডেন্ট তারেক চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রতি বছরের ন্যায় এবারের টুর্নামেন্ট সফলভাবে শেষ করায় সকলকে আন্তরিক ধন‍্যবাদ জানান । তিনি ভবিষ‍্যতে টর্ণামেন্ট আরো সমৃদ্ধ করতে সদস‍্যদের পরামর্শ ও সহযোগিতা চান । প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি আকরাম হুসাইন বলেন, জয় পরাজয় মূখ্য নয়, অংশগ্রহণ করাটাই বড় বিষয়। আগামীতে ক্রিকেট এবং ক্লাবের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট সফল করে তুলতেও সকলের প্রাণবন্ত অংশগ্রহণ থাকবে এমনটা প্রত্যাশা করেন তিনি। ইসি কমিটির মধ্য থেকে আরো উপস্থিত থেকে অংশ গ্রহণকারীদের মেডেল তুলে দেন
ট্রেজারার আব্দুল হান্নান, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, এ্যাসিস্ট্যান্ট ট্র্বেজারার এখলাছুর রহমান পাক্কু, ১ম নির্বাহী সদস্য সারোয়ার হোসেন, নির্বাহী সদস্য লোকমান কাজী। এ সময় ক্লাবের কয়েকজনপ্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসনসহ অনেক সিনিয়র সদস্য। উপস্থিত ছিলেন।
ক্লাবের আয়োজনকে সফল করে
প্রেসক্লাব নেতৃবৃন্দ টুর্নামেন্টে অংশগ্রহণকারি সকল টিমকে ধন্যবাদ জানিয়ে বিজয়ীদের অভিনন্দন জানান ও বিজয়ী হিসেবে ট্রফি ও মেডেল তুলে দেন। খেলাধূলা শরীরচর্চা ও মানসিক ভাবে সুস্থ রাখতে অনন‍্য ভূমিকা রাখে। আর তাই লন্ডন বাংলা প্রেসক্লাব প্রতি বছর এ ধরণের আয়োজন করে যা ক্লাব সদস্যদের মিলন মেলায় পরিণত হয়।