পশ্চিম পাংলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬ 32 views
শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) বিকেলে পাগলা কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদে আসরের নামাজের পর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান (মেম্বার), স্বেচ্ছাসেবক দল নেতা মো. কিবরিয়া, বিএনপি নেতা নুরুল ইসলাম, তাজুদ মিয়া, সিতাই মিয়া, আইনুল হক ও মুসাব্বির মিয়া।

এছাড়া যুবদল নেতা সাব্বির আহমদ, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক ছালেহ আহমদ, আরব আলী, আলী আহমদ, উপজেলা ছাত্রদল নেতা মানছুর আহমদ, সুনামগঞ্জ জেলা প্রজন্ম দলের সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশ, জাতি উন্নতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।