জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬ 49 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বীর মুক্তিযোদ্ধা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া পালন করেছে জয়কলস ইউনিয়ন বিএনপি। রবিবার আছরের নামাজের পর নোয়াখালী বাজারের বায়তুল মোকাররম জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল করেছেন দলটির ইউনিয়নের নেতাকর্মীরা। 
মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন- জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াছ আলী। যুগ্ম-আহ্বায়ক হোসাইন আহমদের সঞ্চালনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আমজাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, মশাহিদ আলী, বিএনপি নেতা ও প্রাক্তন ইউপি সদস্য আপ্তা মিয়া, বিএনপি নেতা শাফি আলম, জয়কলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবুজ মিয়া, বিএনপি নেতা আবদুল ওয়াদুদ, মো. লাল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, ইউপি সদস্য ও কৃষকদল নেতা মাহবুবুর রহমান তালুকদার, জয়কলস ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূর আহমদ সবুজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক বাবুল মিয়া, যুবদল নেতা সাব্বির আহমদ, মসছুর আলম, আলী আহমদ দুলাল, ছাত্রদল নেতা কামরুজ্জামান সুমন, আখলাকুল আম্বিয়া সূর্য সহ আরো অনেকে।
এদিকে, একই সময়ে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাস্তবায়ন করেছে শিমুলবাঁক ইউনিয়ন বিএনপি।