শান্তিগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার আছরে নামাজের পর দিবসটি উপলক্ষে শান্তিগঞ্জ বাজারের আবদুল মজিদ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য নূর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, সদস্য লুৎফুর রহমান জায়গীরদার খোকন, মহির উদ্দিন, গোলাম রব্বানী, জিয়াউল হক, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, যুগ্ম-আহ্বায়ক শ্যামল হোসেন, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াছ মিয়া, যুগ্ম-আহ্বায়ক হোসাইন আহমদ, দরগাপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান, যুগ্ম-আহ্বায়ক মুকিদ মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইরান উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ, যুগ্ম-আহ্বায়ক ডা. সাইখুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবীব উল্লাহ্, যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহীন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, যুবদল নেতা জিলানী মিয়া, ফরিদ গাজী, শহিদুল ইসলাম মুন্সি, মোহাম্মদ আল চৌধুরী শাহ আলম, মাছুম মিয়া, মুহিবুর রহমান মানিক, আলী আহমদ দুলাল, মনসুর আলম, আবু হানিফ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক অহী আলমগীর, সদস্য সচিব শাহাদাৎ হোসেন কামরান, ছাত্রদল নেতা মানছুর আহমদ, জাবেদ হোসেন, ইমরান হোসেন, উপেজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক ছালেহ্ আহমদ, সুনামগঞ্জ জেলা প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলামসহ উপজেলা বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবকদল, প্রজ্ন্মদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


