আকিকুর রহমান আকিকের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মে ২৭, ২০২৬ 30 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলাবাসী সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আকিকুর রহমান আকিক। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানান তিনি। তার পাঠানো শুভেচ্ছা বার্তাটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
“ঈদ মোবারক
কৃষক বাঁচলে বাঁচবে দেশ
সবার আগে বাংলাদেশ
বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় শান্তিগঞ্জ উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ও আদাব। প্রকৃতির সাথে যুদ্ধ করেই বেঁচে থাকতে হয় ভাটিবাংলার হাওরপাড়ের মানুষদের। এই বছর অনেক কৃষক ভাই তাদের সারা বছরের কষ্টের ফসল বৈশাখী ধান গোলায় তুলতে পারেন নি। ভাটিবাংলায় নেই আনন্দ।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে বর্তমান সরকার ক্ষতিগ্রস্থ কৃষকভাইদের পাশে দাঁড়িয়েছেন। শত দুঃখ কষ্ট বুকে নিয়েই আমাদেরকে বেঁচে থাকার নতুন স্বপ্ন দেখতে হয়। এটাই হাওরপাড়ের গল্প। যে গল্পে মিশে থাকে সুখ আর দুঃখ। হাল ছেড়ে দিলে চলবে না। বুকে সাহস নিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে। পরম দয়ালু সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী। তিনি নিশ্চয়ই আমাদের সহায় হবেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলাবাসীকে জানাই ঈদ মোবারক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। সুখ ও শান্তিতে ভরে উঠুক ভাটিবাংলার প্রতিটি পরিবার। ঈদে নাড়ীর টানে ঘরে ফেরা সকল মানুষের ভ্রমণ হোক নিরাপদ। ঈদ মোবারক।”