শান্তিগঞ্জে নাভির গ্যাস স্টেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মে ২০, ২০২৬ 181 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নাভির এলপিজি গ্যাস স্টেশন। বুধবার বিকাল ৩টায় উপজেলার পাগলা বাজার ও ডাবরের মাঝামাঝি, নবীনগর গ্রামে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুভারম্ভ হয়েছে স্টেশনটির। 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাভির গ্রুপের চেয়ারম্যান ফরিদ নাভির। গ্রুপটির অফিস ইনচার্জ দেলোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুখ আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, নাভির গ্যাস স্টেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দেলোয়ার হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি শাহীন মিয়া, বিএনপি নেতা ইরান উদ্দিন, ভাতগাঁও ভমবমি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সেতু মিয়া, নবীনগর গ্যাস স্টেশন শাখার ম্যানেজার মাস্টার শফিকুল ইসলাম, যুবদল নেতা ফরিদ গাজী, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, যুবদল নেতা তানিম আহমদ, আবু সাইদ, প্রবীণ মুরুব্বি হাজি মোস্তফা মিয়া, শফিক মিয়া, নাভির গ্যাস স্টেশনের প্রকৌশলী রেজা আহমদ, নাভির গ্যাস স্টেশনের জগন্নাথপুর শাখার ম্যানেজার কবির মিয়া, ওলামাদল নেতা মো. শাহিন মিয়া ও জেলা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক শব্দেন নূর আহমদ সাগর প্রমুখ। আলোচনা সভা শেষে ফিতা কেটে নাভির গ্যাসের এই শাখার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
নাভির গ্রুপের চেয়ারম্যান মো. ফরিদ নাভির বলেন, খুব শিগগিরই পাগলা-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের আউশকান্দি এলাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় শাখার উদ্বোধন করা হবে। সুনামগঞ্জ জেলায় মোট আটটি গ্যাস স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে এটি তাদের দ্বিতীয় শাখা। প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এর আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আতাপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাও. জুনায়েদ আহমদ, কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের মুয়াজ্জিন মাও. রিয়াজ উদ্দিন ও মৌলভী রিফাত আহমদ।