সুনামগঞ্জ ছাত্রদলের নয়া কমিটিতে সভাপতি তারেক, সম্পাদক উবায়দুল

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, মে ৩, ২০২৬ 242 views
শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তারেক মিয়া। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উবায়দুল ইসলাম।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে হুঁশিয়ার আলম, সহ-সভাপতি কাজী মেজবা, মাহবুব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রুহুল কিস্ত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিনূর রহমান পীর শান্ত, চয়নিকা দেবনাথ, সংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মুহিত মিয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

ছাত্রদলের এই কমিটিকে স্বাগত জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতা মানছুর আহমদ বলেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ তারেক ভাই ও উবায়দুল ভাইদের নিয়ে দারুণ একটি কমিটির গঠন করা হয়েছে। আশা করছি তাদের হাত ধরে সুনামগঞ্জ ছাত্রদলে নতুন করে প্রাণ ফিরে আসবে। অতীতের মতো এখনো আমরা তাদের পথের সারথি হতে চাই। আমাদের প্রত্যাশা, জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখা হবে দেশ নায়ক তারেক রহমানের ভ্যানগার্ড।