দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্ন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলায় দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ইউনিয়ন ভিত্তিক এই টুর্নামেন্টে বালক গ্রুপে সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মৌগাঁও-বাঘেরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা গ্রুপে সিদখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয় আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মঙ্গলবার দিনব্যাপী আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। দরগাপাশা ইউনিয়নের প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এই টুর্নামেন্টটি সম্পন্ন হয়।

বিকালে ফাইনাল খেলার পর আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বেনু মজুমদারের উপস্থাপনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া।
এসময় উপস্থিত আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি সদস্য নাজমুল হোসেন, আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এমদাদুর রহমান, ছয়হারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা পাল, সিদখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল মজুমদার, আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূপুর চক্রবর্তী, হলদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বুড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদত হোসেন, আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্তা তালুকদার, দরগাপাশা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য সুমন মিয়া, প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মশিউর রহমান রাজা প্রমুখ।


