শান্তিগঞ্জে স্বাধীনতা দিবসে বিজের একাধিক বিজ

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬ 43 views
শেয়ার করুন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে একাধিক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেন (BEES)। আজ (২৬ মার্চ) সকাল ৮টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের স্মৃতি সৌধের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি এই সংস্থাটির শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে সকাল ১১টায় উপজেলার শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটিকে উপলক্ষ করে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান করেছে বিজ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আশিক মিয়া। ডুংরিয়া নোয়াগাঁও-১ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজের প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডুমরিয়ার নোয়াগাঁও-১ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকমান, গীতা পাঠ করেন ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিন্টু সূত্রধর।
এসময় উপস্থিত ছিলেন- চুরখাই প্রসন্নকুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কান্তি দে, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী রানী তালুকদার, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনতি সূত্রধর, নোয়াগাঁও-২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম, সহকারি শিক্ষক শেলী রানী পাল, সুষমা সূত্রধর, কল্পনা সূত্রধর, সেবা রানী দাস, নিয়ামত উল্লাহ্ কয়েছ, ফরিদা আক্তার প্রমুখ।
এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজ কর্তৃক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করা শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতা করেছে সংস্থাটি।