শান্তিগঞ্জে শহিদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৬ 36 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলায় স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির একাংশ। উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শহিদ মিনারে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিনের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। 
শ্রদ্ধা নিবেদন পরবর্তী সময়ে উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আনছার উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক শ্যামল হোসেন, দরগাপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জোনেদ মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, সদস্য মাছুম আহমদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, সহ-সভাপতি  জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, শাহ আলম, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাহিদ মিয়া, সাধারণ সম্পাদক আশরাফুল হক, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, যুবদল নেতা সিজিল আহমদ রনি, ইমরান হোসেন, মিজান তালুকদার, রুবেল আহমদ, নূরুল হক, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান ও সদস্য জাবেদ আহমদ প্রমুখ।