স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শান্তিগঞ্জ বিএনপির শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৬ 106 views
শেয়ার করুন
মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির একাংশ। উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শহিদ মিনারের পাদদেশে উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ বলয়ের নেতাকর্মীরা। 
পশ্চিস পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেনের পরিচালনায় পুষ্পস্তবক অর্পন শেষে বক্তব্য দেন রওশন খান সাগর।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাস্টার শফিকুল ইসলাম, শহিবুর রহমান, তোফায়েল আহমদ, আঙ্গুর মিয়া, যুবদল নেতা ফরিদ গাজী, সৈয়দ আলম, মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলম, আলী আহমদ দুলাল, আবু হানিফ, রিপন মিয়া, সাব্বির আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সুয়েব আহমদ, মো. কিরবিয়া, সারোয়ার খান লাহিম, রফিক নূর, ইয়াহিয়া পারভেজ, জুসেদ আলী, মো. টিপু মিয়া, ওলামা দলের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ওলামাদল নেতা শাহীন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. লিটন মিয়া মেম্বার, ছাত্রদল নেতা মানছুর আহমদ, আবু সাইদ সুমন, সাব্বির আহমদ, মাজহারুল ইসলাম ও আলী নেওয়াজ, জেলা প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শব্দেন নূর আহমদ সাগর ও জোবায়ের আহমদ প্রমুখ।