দরগাপাশা ইউনিয়নসহ উপজেলাবাসীকে রওশন খান সাগরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬ 275 views
শেয়ার করুন

দরগাপাশা ইউনিয়নসহ শান্তিগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক ও দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রওশন খান। আজ বিকালে এক বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তিনি।

শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। এই উৎসবের মাধ্যমে সমাজ পারস্পরিক সোহার্দ্য, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হোক এই কামনা করেন তিনি। তিনি ইউনিয়ন ও উপজেলাবাসীকে সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক নতুন আশার বার্তা।

সাগর খান বলেন, রজমানের সংযম আর ঈদুল ফিতরের শিক্ষা আমাদের সমৃদ্ধ করে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দে আনন্দিত সবাই। সবাইকে ঈদ মোবারক।