শান্তিগঞ্জ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফারুক আহমদ
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও মোবারকবাদ জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর শুধু আনন্দের দিন নয়; এটি ত্যাগ, সংযম, সহমর্মিতা ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা বহন করে। পবিত্র রমজানের এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের অন্তরকে পবিত্র করে এবং ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে। এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভুলে না যাই সেটিই হোক আমাদের ঈদের প্রকৃত শিক্ষা।
উপজেলাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তিনি আরও বলেন, শান্তিগঞ্জ আমার জন্মভূমি, আমার ভালোবাসা। এই উপজেলায় আমার নাড়ি গাঁথা। এখানকার মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা আমার হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছে। আপনাদের সেবা করার সুযোগ পেয়েও করতে পারিনি। স্রোতের বিপরীতে চলতে হয়েছে দীর্ঘ ১৭ বছর, তবু আপনাদের থেকে দূরে যাইনি কখনো। তিনি বলেন, আপনাদের সেবা করার একটা কষ্ট আমার মনে আছে। এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় থেকেই আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের মূল্যবান সহযোগিতা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ একটি আধুনিক, সমৃদ্ধ ও মানবিক শান্তিগঞ্জ গড়ে তুলতে চাই।
শুভেচ্ছাবার্তায় তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শান্তিগঞ্জবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন। তিনি বলেন, পবিত্র ঈদের দিনে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি এই ঈদ আমাদের সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধি। আসুন, আমরা সবাই মিলে ভালোবাসা ও মানবতার বন্ধনে আবদ্ধ হয়ে গড়ে তুলি একটি উন্নত, সুন্দর ও কল্যাণমুখী সমাজ।
ঈদ মোবারক।


