শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে ইফতার মাহফিল করেছে শিক্ষা ও সামাজিক সংগঠন দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি। বুধবার সন্ধ্যায় ইউনিয়নের পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সভা মঞ্চে সংগঠনের সদস্যদের নিজেস্ব অর্থায়নে এই ইফতার মাহফিল করেছে সংগঠনটি। এসময় ইফতার পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ওবায়দুল হক মোনেম। সাধারণ সম্পাদক এহসান আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ইয়াকুব শাহরিয়ার, মানছুর আহমদ ও মোহাম্মদ হাসান জকি। মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফুজাইল আহমেদ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সহ-সভাপতি এনামুল হক হৃদয়, প্রশান্ত পাল, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী নোমান, অর্থ সম্পাদক অপু দেব নাথ, প্রচার সম্পাদক ডি.টি. প্রকাশ পাল শুভ, যোগাযোগ বিষয়ক সম্পাদক নাইম মিয়া, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সজিব আল হাসান, সদস্য রুপক পাল, জুবায়ের আহমেদ, লুৎফুর রহমান, এ আর মারজান, মেহেদি হাসান, মুস্তাকিন আহমেদ, স্বপন পাল, সন্দীপ পাল দীপ্ত, ইফতে খায়রুল অয়ন, ওয়াকিবুর রহমান রনি, মোস্তফা আহমেদ, সামির আহমেদ, সাদিক মিয়া, ইমরানুল হাসান, আতিক হাসান মুন্না ও মো. আল ফাহাদ।


