বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে দুবাইয়ে ইফতার ও দোয়া মাহফিল

আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৬ 13 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ই মার্চ) আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ের দেইরা এলাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরাতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে, যা প্রবাসীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। প্রবাসীদের এসব গুজব ও ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়ানোর আহবান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি ​শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও ডিবিসি নিউজ প্রতিনিধি ​সাইফুল ইসলাম তালুকদার, কবি ওবায়দুল হক, দৈনিক সূর্যোদয় প্রতিনিধি ​নাসিম উদ্দিন আকাশ, দৈনিক দেশ বার্তা প্রতিনিধি সম্পাদক ​আবু সালেহ, দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভি প্রতিনিধি ​শহিদুল্লাহ শহিদ, গাজী টেলিভিশন ফখরুদ্দীন মুন্না, বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভি প্রতিনিধি ​জাসেদুল ইসলাম, বায়ান্ন টিভি প্রতিনিধি ​ওবায়দুল হক মানিক, বঙ্গ টিভি ​প্রতিনিধি মুহাম্মদ সেলিম, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে ​অনুষ্ঠানে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

আমিরাতের প্রতি সম্মান জানিয়ে সাংবাদিকরা বলেন, আমিরাত সরকারের নির্ধারিত প্রতিটি আইন ও নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানাচ্ছি। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হলে স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা সাংবাদিক ও সাধারণ প্রবাসীদের একান্ত দায়িত্ব।