শান্তিগঞ্জে মুক্তিযোদ্ধা কাহের মাস্টারের পরিবারের পক্ষ থেকে খাদ্য সহায়তা
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল কাহের মাস্টারের পরিবারের পক্ষ থেকে ইউনিয়নের অর্ধ শতাধিক পরিবারে খাদ্য সহায়তা ও বেশ ক’টি পরিবারে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার রাত ও সোমবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন পাড়ায় দুস্থ মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে এসব খাদ্য সামগ্রী ও টাকা গোপনে উপকারভোগীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।
খাদ্য সামগ্রী ও নগদ টাকা পৌঁছে দেন সুনামগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ও শান্তিগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি মো. সজীব আহমদ ও তার ভাই রাজীব আহমদ।
সজীব আহমদ বলেন, আমাদের বাবা আমাদেরকে এই শিক্ষা দিয়ে গিয়েছেন। প্রবাসে আমার ভাই আছেন, মূলত তাঁর সহায়তায় আমরা ৫৫টি পরিবারে ফুডপ্যাক ও ১৫টি পরিবারে নগদ অর্থ পৌঁছে দিয়েছি। উপকারভোগীকে সামনে না এনে খুব গোপনে কাজটি করেছি। আমাদের ক্ষুদ্র এ প্রচেষ্টা পারিবারিকভাবে বজায় রাখবো ইনশাআল্লাহ। সকলের দোয়া চাই।


