শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীট পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শিক্ষকদের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির শিক্ষক সম্মেলন কক্ষে ঘরোয়া পরিবেশে এই ইফতার সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরাফত উল্লাহ, সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, হেলাল আহমদ, বদরুজ্জামান খান, আলা উদ্দিন, রিকন চন্দ্র দাশ, প্রভাষক শের জাহান, মুত্তাকিন আলম, সহকারি শিক্ষক মাও. তাজুল ইসলাম, ওবায়দুল হক মোনেম ও অপু পালসহ সকল কর্মচারীবৃন্দ।
ইফতারে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. তাজুল ইসলাম।


