শান্তিগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬ 53 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে লন্ডন প্রবাসী রাশেদা চৌধুরীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউনিয়নের দরগাপাশা গ্রামের কোনাবাড়িতে এ ইফতার আয়োজন করা হয়।

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কোনারবাড়ি শাখার নাজিম মাও. বুরহান চৌধুরীর পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন আক্তাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাও. মইনুল হক। এসময় রমজানের তাৎপর্য নিয়ে কথা বলেন তিনি।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আক্তাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী রাসেল আহমদ, ক্বারী জাহের আমিন, মাও. জাহিদুল ইসলামসহ দারুল ক্বিরাত শাখার শিক্ষার্থীবৃন্দ।