শান্তিগঞ্জে উপজেলা যুবদলের পৃথক সভা

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬ 43 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলায় একাধিক ইউনিয়নে পৃথক সভা করেছে উপজেলা যুবদল। সোমবার দুপুর দেড়টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের  খালপাড় পয়েন্ট, বিকাল ৪টায় দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া মিনাবাজার ও সন্ধ্যা ৬টায় পাগলা বাজারে এসব সভা করেন দলটির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। 

পৃথক এসব সভায় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে, ভ্রাতৃত্ব বোধ বজায় রাখতে, অনলাইন জুয়া, মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে সমাজকে বাঁচিয়ে রাখতে যুবদলের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এসময় যুবদলের ইফতার বিষয়ে বিষয়েও মতামত গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে সব ইউনিয়নে সভা করে উপজেলা পর্যায়ে ইফতার মাহফিলের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়া।
পৃথক এইসব সভায় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদস্য শহিদুল ইসলাম মুন্সী, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আখলুছ মিয়া, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদ মিয়া, সাধারণ সম্পাদক আশরাফুল হক, সদস্য নেছার আহমদ, হাফিজ আলী, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি সজীব আহমদ, সাধারণ সম্পাদক আবদুল বাসিত (মেম্বার), যুগ্ম-সাধারণ সম্পাদক নূর আহমদ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদসহ আরো অনেকে।