শান্তিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিজ’র মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬ 171 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা ধরণের কর্মসূচি পালন করেছে বাংলাদেশ এডুকেশন এক্সেটেনশন সার্ভিসেস (বিজ)। শনিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত পৃথক স্থানে একাধিক কর্মসূচি পালন করে বেসরকারি এই উন্নয়ন সংস্থাটি। কর্মসূচির মধ্যে ছিলো শান্তিগঞ্জ কেন্দ্রিয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পন, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে দুপুরে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য আলী আহমদ। শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবদুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন- বিজ’র প্রোগ্রাম অফিসার (শিক্ষা ও সামাজিক সুরক্ষা) নিলু কান্ত পাল।

অন্যান্যেদের মাঝে বক্তব্য রাখেন চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কান্তি দে, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী রানী তালুকদার, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনতি রানী দাস, মাহমদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা বেগম, নোয়াগাঁও-২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম, নোয়াগাঁও-১ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকমান ও পপি বেগম।

এসময় উপস্থিত ছিলেন- সহকারি শিক্ষক সেবা রানী দাস, সম্পা রানী দাস, নিয়ামত উল্লাহ্ কয়েছ, মিন্টু সূত্রধর, শেলী রানী পাল, নাজমুল আহমদ, ফরিদা আক্তার, সালাতুন নেছা, সূষমা সূত্রধর, রুনি সূত্রধর, শিখা সূত্রধর, কল্পনা সূত্রধর, সুখী রানী দাস ও রাহেনা বেগম।