বাংলাদেশ সমিতি আজমানের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬ 5 views
শেয়ার করুন

সিয়াম সাধনা ও তাকওয়ার মাস রমজান। এই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাস হলো ইসলাম ধর্মের সবচেয়ে বরকতময় ও পবিত্র মাস। রমজানের ফরজ, ওয়াজিব ও সুন্নতসমূহ পালনে সবাই সচেতন হই। নিজে নেক আমল করি, অন্যদেরও আগামী প্রজন্মকে নেক আমলে উদ্বুদ্ধ ও সহায়তা করি। রমজানের পবিত্রতা রক্ষা করি ও ইবাদতের পরিবেশ বজায় রাখি।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি আজমানের উদ্যোগে ইফতার মাহফিল বক্তারা এসব কথা বলেন।

শুক্রবার (২০শে ফেব্রুয়ারী) সমিতির হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোস্তফা মাহমুদ।

সদস্য সচিব কামাল হোসেন সুমনের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কন্স্যুল্যেট দুবাইয়ের কর্মকর্তা, কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ সমিতি আজমানের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশী শ্রমিক সহ অনেকেই।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে সাধারণ শ্রমিকদের সুবিধার কথা চিন্তা করে বাংলাদেশ সমিতি আজমানে কন্স্যুলার সেবা কর্মসূচি শুরু হয়েছিল। এখানে প্রতিমাসে গড়ে এক হাজার প্রবাসী এই সেবা নিচ্ছেন। আজমানে দুই লাখ প্রবাসীদের বসবাস থাকলেও দুবাইতে গিয়ে কন্স্যুল্যার সেবা গ্রহণে ভোগান্তিতে পড়তে হতো। বাংলাদেশ সমিতি আজমানে কন্স্যুলার সার্ভিসের সেবা পাওয়ায় সাধারণ প্রবাসীরা সন্তুষ্ঠি প্রকাশ করেছেন।