শান্তিগঞ্জে বশির আহদের মৃত্যুতে শোক ও ইফতার মাহফিল

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬ 53 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়া আলিম মাদ্রাসার দারুল ক্বেরাত শাখার দাতা আলহাজ্ব বশির আহমদ’র মৃত্যুতে শোক প্রকাশ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, আমরিয়া মাদ্রাসা শাখা কমিটি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় আমরিয়া মাদ্রাসার সভাকক্ষে এই শোক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক সভায় সভাপতিত্ব করেন দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, আমরিয়া আলিম মাদ্রাসা শাখা কেন্দ্রের সভাপতি জনাব নাজমুল হোসাইন।
আমরিয়া মাদরাসার শিক্ষক সজিবুর রহমান সজীবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথির বক্তব্য দেন বশির আহমদের ছোট ভাই মোহাম্মদ ফখরুল আম্বিয়া, ছেলে মনজুর আহমদ ও আফসান আহমদ।
বক্তব্যে বক্তারা বলেন, বশির আহমদ সুদূর প্রবাসে থেকেও দেশের প্রতি তাঁর অনেক মায়া ছিলো। তিনি ইসলামী মূল্যবোধ ও দ্বীন ইসলামের প্রচারে নিরলস কাজ করে গেছেন। মসজিদ-মাদরাসা, এতিম খানা, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজে কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন মরহুম বশির আহমদ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার খামিছ জামাতের ছাত্র শাকিল আহমদ এবং ইসলামি সঙ্গীত পরিবেশন করেন ছাদিক উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- মাও. জয়নাল আবেদীন, মুহিবুর রহমান, আশিকুর রহমান, আবু সাইদ,  মোহাম্মদ হাসান, আশিকুর রহমান, মানিক মিয়া,  শিব্বির আহমদ, শিহাব উদ্দিন, তাজুল ইসলাম আয়াজুল,আফাজ উদ্দীন, আফাজ উদ্দিন ও আবদুল করিম।