শান্তিগঞ্জের দরগাপাশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬ 105 views
শেয়ার করুন
শান্তিগঞ্জের দরগাপাশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে মাহবুবা চৌধুরী ফাউন্ডেশন ইউকে। মঙ্গলবার বিকাল ৪টায় আক্তাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার একটি কক্ষে ৩৭জন কৃতি  শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 
সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী রুপা মিয়া। ব্যবসায়ী আবদুস শহীদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, মাহবুবা ফাউন্ডেশনের সদস্য আকাশ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আক্তাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাও. মইনুল হক, সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, উপ-অধ্যক্ষ মো. আব্দুর রশিদ, এলপিপির জোনাল হেড জমির আলী জামিল, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আখতারুজ্জামান বাবুল,  প্রবাসী নাইম আহমেদ, ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ, মুকিম আহমেদ, সাবেক শিক্ষার্থী ও যুক্তরাজ্য প্রবাসী সাজনা চৌধুরী ও দরগাপাশা ইউনিয়নের উদ্যোক্তা মশিউর রহমান রাজা।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক এমদাদুল হক, সহকারী অধ্যাপক আব্দুল আলীম, মাও. জয়নাল আবেদীন, সিনিয়র মৌলভী, রুহুল আমিন, মৌলভী মো. মফিজুর রহমান,সহকারী অধ্যাপক ফয়সাল আহমদ, ইবতেদারী শিক্ষিকা শারমিন বেগম ও শিক্ষার্থীবৃন্দ।