শান্তিগঞ্জের দরগাপাশায় বন্ধন ট্রাস্টের বার্ষিক অনুদান বিতরণ
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নে বন্ধন ট্রাস্টের উদ্যোগে বার্ষিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়নের আক্তাপাড়া মিনাবাজারে এ অনুদান বিতরণ করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার ও আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আতাউর রহমান।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এফইটি বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান ও বন্ধনের সদস্য নফিস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার সুপার মাও. মইনুল হক, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার দাস, আমরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মামুনুর রশীদ, এম. এম ট্রেডার্সের স্বত্বাধিকারী হোসেন চৌধুরী, বন্ধন ট্রাস্টের সদস্য আব্দুস শহীদ চৌধুরী, মো. আমিনুল ইসলাম, আবু খালেদ, আলী হোসেন, নাজমুল ইসলাম ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রাজা মিয়া।
আয়োজকরা জানান, দরগাপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ ও ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বন্ধন ট্রাস্ট গঠন করা হয়েছে। সামাজিক এই সংগঠনটির উদ্যোগে ২০২৫ সাল থেকে শিক্ষার্থীদের নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। যার অর্থায়ন করেন সংগঠনটির প্রবাসে থাকা সদস্যরা৷ তারা জানিয়েছেন, অসুস্থ লোকদের চিকিৎসা সহযোগিতাসহ নানা ধরণের জনকল্যাণমূলক কাজ করে বন্ধন। সব সময় এ ধরণের কাজ করে যাবে সংগঠনটি।
এসময় বন্ধনের অন্যান্য সদস্যবৃন্দ, উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


