মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নানান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। দিবসটিকে উপলক্ষ করে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, শহীদদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পন, র্যালী ও আলোচনা সভা করেছে বেসরকারি এই উন্নয়ন সংস্থাটি। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন ও দুপুর ১২টায় উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুল তাহিদ। একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিজের প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজের স্বাস্থ্য প্রোগ্রামের কমিউনিটি হেল্থ অফিসার পপি রানী নাথ, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনতি সূত্রধর, চুরখাই প্রসন্নকুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব কান্তি দে, ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পপি বেগম, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সালাতুন নেছা, চুরখাই প্রসন্নকুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুষমা সূত্রধর, কল্পনা সূত্রধর, ইনাত নগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেলী পাল, ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহেনা বেগম, শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়ামত উল্লাহ্ কয়েছ ও শম্পা রানী দাস।
এসময় বিজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


