আমি আপনাদেরই লোক, আপনাদের জন্য কাজ করতে চাই: সৈয়দ তালহা

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫ 128 views
শেয়ার করুন
সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম বলেছেন, জগন্নাথপুরের পীরেরগাঁও আমার জন্মস্থান হলেও আমি মনে করি শান্তিগঞ্জের বীরগাঁও আমার ‘সেকেন্ড হোম’ বা দ্বিতীয় বাড়ি। এখানকার লোকজন আমার বাবা চাচাদের আত্মীয়। আমারও পরম আত্মীয়। আমি আপনাদের সন্তান, আপনাদেরই লোক। আপনাদের জন্যই কাজ করতে চাই৷ আগামী সংসদ নির্বাচনে আপনাদের সামনে একজন প্রার্থী হিসেবে হাজির হব ইনশাল্লাহ। আপনারা আমাকে সেবা করার সুযোগ দিন।
শনিবার বিকালে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে আয়োজিত গণসংযোগ পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সৈয়দ তালহা বলেন, আমি সবার কাছে যাচ্ছি, দোয়া চাইছি৷ আগামী নির্বাচনে প্রার্থী হবো৷ জনগণের জন্য কাজ করার প্রবল ইচ্ছাই আমাকে এ ব্যপারে উচ্ছ্বসিত করেছে। আমি মনে করি সাধারণ মানুষ আমাকে তাদের সন্তানের মতো গ্রহণ করেছেন। আমি সকলে প্রত্যাশা পূরণে কাজ করতে আগ্রহী।
সম্প্রতি কিছু রাজনৈতিক ঘটনাকে “কিক–আউট ধরনের রাজনীতি” বলে উল্লেখ করে তিনি বলেন,  আমি নেতিবাচক খেলোয়াড়সূলভ রাজনীতির বিরুদ্ধে এবং স্বচ্ছ, উন্নয়নমুখী নেতৃত্বের পক্ষে।  সংযত বক্তব্য, আত্মীয়তার যোগসূত্র এবং স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কই আমার মূল পুঁজি।
মতবিনিময় সভায় পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।