পাগলা বাজারে যাত্রা শুরু করেছে বাদশা সুু-স্টোর

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫ 205 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে যাত্রা শুরু করেছে বাদশা সু-স্টোর। রবিবার বিকালে দোকানটির উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। উদ্বোধনের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জামাল উদ্দিন, দোকান মালিক শারীফ উদ্দিনসহ আরো অনেকে।

শরীফ উদ্দিন জানান, এখানে রুচিসম্মত ও উন্নতমানের নারী-পুরুষ, শিশুদের আকর্ষনীয়, উন্নতমানের ও ভালো ডিজাইনের জুতার কালেকশন করার চেষ্টা করেছি। কম মূল্যে ভালো পণ্য দেওয়ার চেষ্টা করবে বাদশা সু-স্টোর। এছাড়াও এখানে বর-কনের জুতা, মহিলাদের বেনিটি ব্যাগ ও চমৎকার সব ছাতার সংগ্রহ করেছি আমরা। বাদশা স্টোরে আপানদের সবাইকে স্বাগতম।