শান্তিগঞ্জে স্কুলের মাঠ ও নদী খননকারী ভূমিখেকো বিরুদ্ধে মানববন্ধন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার তেহকিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও নদীর মাটি খননকারী আতাউর রহমান ও তার সহযোগিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে তেহকিয়া গ্রামবাসী। মানববন্ধনের পর তেহকিয়া গ্রামবাসীর পক্ষ থেকে অভিযুক্ত আতাউর রহমান ও তার সহযোগীদের অতি দ্রুত বিদ্যালয়ের খেলার মাঠ ও খননকৃত নেতাই নদী ভরাট করে দেওয়ার জন্য শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।
মঙ্গলবার দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত।
তেহকিয়া গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন তেহকিয়া গ্রামের প্রবীন মুরুব্বী সুলতান মিয়া। প্রবীন মুরুব্বী মহর উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তেহকিয়া গ্রামের সুলতান আহমদ, ফখরুল ইসলাম, লুৎফুর রহমান, শামীম আহমদ, আবু তালিব, রিপন মিয়া, আবদুল হামিদ, আজিজুর রহমান, বাবুল মিয়া, সফর আলী, মনু মিয়া, মানিক মিয়া, আবদুল আহাদ, দিলোয়ার হোসেন, আবদুল কাহার, খলিলুর রহমান, আবদুল ওয়াহিদ, আল আমিন, আবদুস শহিদ, ফয়জুর রহমান, সালেহ আহমদ, আবদুস রজাক, নবীর মিয়া, হোসেন আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তেহকিয়া গ্রামের ভূমিখেকো আতাউর ও তার সহযোগীদের বিরুদ্ধে তেহকিয়া বিদ্যালয়ের খেলার মাঠের পাশে বড় গর্ত খনন ও নেতাই নদী থেকে মাটি খনন করে অন্যত্র মাটি বিক্রি করার প্রতিবাদে তেহকিয়া গ্রামবাসী গত ১৭ মার্চ-২০২৫ খ্রি: তারিখে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করে ছিলেন এবং স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী ভূমি কমিশনার(ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বানি চৌধুরী সরেজমিনে তেহকিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও নেতাই নদী পরিদর্শন করেন এবং অবৈধ মাটি খননের সত্যতা পান। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় ভূমিখেকো আতাউর রহমানকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ দুই লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। পাশপাশি ভূমি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমিখেকো আতাউর রহমানকে ১৫ দিনের মধ্যে তেহকিয়া প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের পাশের জায়গা ও নেতাই নদীর খননকৃত জায়গা ভরাট করে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। বক্তারা আরো বলেন দীর্ঘ ১৫ দিন অতিবাহিত হওয়ার পরেও ভূমিখেকো তেহকিয়া গ্রামের আতাউর রহমান ও তার সহযোগিরা বিদ্যালয়ের খেলার মাঠের পাশের জায়গা ও খননকৃত নেতাই নদী ভরাট করে না করে তেহকিয়া গ্রামবাসীকে হুমকি দামকী দিয়ে আসছেন বলে বক্তারা উল্লেখ করেন। বক্তারা অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা অতি দ্রুত বিদ্যালয়ের খেলার মাঠ ও খননকৃত নেতাই নদী ভরাট করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
শান্তিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, তেহকিয়া গ্রামের অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং একজনকে আটক করে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। খননকৃত জায়গা ১৫ দিনের মধ্যে ভরাট করে দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদেরকে নোটিশ করা হয়েছে। আরো ৩/৪ জনের নাম এসেছে। তদন্ত অব্যাহত রয়েছে। গ্রামবাসী পুনরায় আমাদেরকে অবহিত করেছেন। আমরা গ্রামবাসীকে নিয়ে মাটি ভরাট করার জন্য যা যা প্রয়োজন। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


