শালিস বৈঠকে শেষ হলো পাথারিয়া-গাজীনগর গ্রামের দ্বন্দ্ব
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গাজীনগর ও পাথারিয়া গ্রামের মধ্যে চরম উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটে ৫ এপ্রিল শনিবার সন্ধ্যায়। উত্তেজনা এমন পর্যায়ে চলে যায় যে, পরেরদিন দুই গ্রামের মধ্যে সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি পর্যন্ত নিয়েছিলেন উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ প্রশাসন ও স্থানীয় শালিস ব্যক্তিদের মধ্যস্ততায় সংঘর্ষ এড়িয়ে যান দুই গ্রামের মানুষ। অবশেষে শালিস বৈঠকের মধ্য দিয়ে স্থায়ীভাবে নিরসন হলো দুই গ্রামের দ্বন্দ্ব। বুধবার (৯ এপ্রিল) বিকাল ২টায় উপজেলার পাথারিয়া বাজারে এই শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।
শালিস বৈঠকে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়া, প্রবীণ মুরব্বি নূরু মিয়া, তারা মিয়া, প্রাক্তন ইউপি সদস্য ছোরাব আলী, সুফি মিয়া, এটিএম হেলাল, সৈয়দ আকিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমীন, সাবেক ইউপি সদস্য শামসুল আহমদ, হিরণ মিয়া, সবদুল মিয়া, মুজাহিদ আলী, মোহাম্মদ আলী, আঙ্গুর মিয়া, এমরান হোসেন, ফরিদ আহমদ, হারুনুর রশিদ হারুন, জাবেদ আহমদ, দেলোয়ার হোসেন ও পাশা মিয়া।
এসময় পাথারিয়া ও গাজীনগরসহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।


