ইসলাম ধর্ম, সামাজিক ও মানবিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় হযরত মাও. শায়খ জুবায়ের আহমদকে সম্মাননা স্বরূপ ‘খেদমতে খালক স্মারক’ প্রদান করেছে মাদরাসাতুস সুফফাহ ইনসানিয়াত কমপ্লেক্স। রবিবার বিকাল ২টায় মাদ্রাসার একটি কক্ষে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসাতুস সুফফাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ মুসা আল হাফিজ।
মাও. জাকারিয়া আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি শায়খ জুবায়ের আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জামেয়া সাদারাই মাদরাসার মুহতামিম মাও. আবুল খায়ের, ছাতারপই দারুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতি মনজুর আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্যের ছোট কাগজ ত্রৈমাসিক অক্ষর পত্রিকার সম্পাদক আবদুর রহমান জামী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন- হাফিজ মাও. ইয়াহিয়া আহমদ।


