শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন চেয়ারম্যান রাইজুল গ্রেফতার

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫ 396 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুলকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় দায়ের করা মামলায় ‘ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে রবিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাইজুল শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পূর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলীর নের্তৃত্বে অভিযান চালায় পুলিশ। সন্ধ্যায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এখবর লেখা পর্যন্ত রাইজুল শান্তিগঞ্জ থানা হাজতে রয়েছেন। আজ রাত তিনি সেখানেই থাকবে। সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, রবিবার সন্ধ্যায় রিয়াজুল ইসলাম রাইজুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পূর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। আগামীকাল সকালে তাকে কোর্টের মাধ্যমে আদালতে পাঠানো হবে।