শান্তিগঞ্জ উপজেলা ও দরগাপাশা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম-আহ্বায়ক ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর। শনিবার রাতে ১১টায় এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশে আমরা প্রথমবারের মতো স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে যাচ্ছি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আত্মসুদ্ধির দারুণ এক শিক্ষা ও আনন্দ নিয়ে এসেছে ঈদ। ঈদ উল ফিতরের উৎসব মুসলিম উম্মাহ্কে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে।
তিনি বলেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে। এই ক্রান্তিকালে সকলকে একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। ঈদ উল ফিতর আমাদেরকে সংযমের যে শিক্ষা দিয়েছে তা দিয়ে যেনো আমরা আমাদের জীবনকে সাজাতে পারি। সকল ভেদাভেদ ভুলে, ঐক্য, দয়া, সহানুভুতিশীল হয়ে সমাজকে সুন্দর করে সাজাতে হবে।
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সব দিকে। সবাইকে ঈদ মোবারক।


