পাগলা বাজারে হামজা ফ্যাশন এন্ড গিফট গ্যালারির উদ্বোধন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাগলা বাজারে হামজা ফ্যাশন এন্ড গিফট গ্যালারি নামের আধুনিক ও রুচিসম্মত পোষাকের দোকানের উদ্বোধন করা হয়েছে। দোকানটিতে যাবতীয় গ্রাফিক্স ডিজাইন ও ফটোশপেরও কাজ করা হবে। মেহেদী হাসান জাকিরের মালিকানাধীন এ দোকানটির উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ। বুধবার বিকাল ৩টায় পাগলা বাজারের বীরগাঁও রোডের লস্কর আলী সুপার মার্কেটে এই দোকানটির উদ্বোধন করা হয়।
হামজা ফ্যাশন এন্ড গিফট গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, যুবদল নেতা তানিম আহমদ, ওলামাদলের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, প্রচার সম্পাদক শাহিন মিয়া, জেলা প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলাম ও হামজা ফ্যাশনের স্বত্তাধিকারী মেহেদী হাসান জাকির, ব্যবসায়ী জহিরুল ইসলাম, রিপন আহমদ, আজিদ আহমদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান জাকির বলেন, হামজা ফ্যাশন এন্ড গিফট গ্যালারিতে নারী, পুরুষ ও শিশুদের রুচিসম্মত পোষাকের সমাগম ঘটিয়েছি। যে কোনো রুচিসম্মত মানুষ সুলভমূল্যে তার মানমত পোষাক পাবেন হামজা ফ্যাশন এন্ড গিফট গ্যালারিতে। এছাড়াও এখানে গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ ও কম্পিউটার টাইপিংয়ের কাজ করা হবে। আমরা আমাদের সর্বো” চেষ্টা দিয়ে গ্রাহকের সেবা দেওয়ার চেষ্টা করবো। সকল গ্রাহককে হামজা ফ্যাশন এন্ড গিফট গ্যালারিতে স্বাগতম।


