পাগলায় শহিদ মিনার বেদিতে ওলামাদলের পুষ্পস্তবক অর্পণ
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শহিদ মিনার বেধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে জাতীয়তাবাদী ওলামাদল শান্তিগঞ্জ উপজেলা শাখা। রাতের প্রথম প্রহরে এই পুষ্পস্তবক অর্পণ করেছেন তারা।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামাদল শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সজীব আহমদ, সহ-সভাপতি আরব আলী, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাশুক মিয়া, প্রচার সম্পাদক শাহীন মিয়া, সমাজসেবা সম্পাদক আমিনুর রহমান, অর্থ সম্পাদক আবিদুর রহমান, সহ- অর্থ সম্পাদক আলী আহমদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হা মীম আক্তার, কৃষি বিষয়ক সম্পাদক রহমত আলী ও মোজাহিদ মিয়া প্রমূখ।
উল্লেখ্য, রাতের প্রথম প্রহরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও প্রজন্মদলের নেতাকর্মীরাও পুষ্পস্তবক অর্পণ করেন।


