পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৫ 574 views
শেয়ার করুন
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ২০০৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়। এসময় একই ব্যাচের ইতালি প্রবাসী আক্কার হোসেন, ছালেক নূর ও গ্রিস প্রবাসী শানুর আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০০৮ ব্যাচের শিক্ষার্থী অপু চন্দ্র পাল ও আবদুল আলীমের যৌথ পরিচালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক রমেন্দ্র দেবনাথ খোকা, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, মনবেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুল হক সেলিম, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলাম, রিকন চন্দ্র দাশ, ২০০৮ ব্যাচের শিক্ষার্থী শাহাদাৎ হোসেন কামরান, স্বরুপ চক্রবর্তী, জুয়েল আহমদ, রুপন পাল, রাজীব রাজ, চয়ন দাশ, তপু চন্দ, বিপ্রেশ দাশ, রাধা চরণ বিশ্বাস, শ্রীবাস সূত্রধর, জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেন ও শহিদ আহমদ। এর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন একই ব্যাচের শিক্ষার্থী জুবেল আহমদ।
ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রায়পুর গ্রামের প্রবীণ ক্বারী রিফাত মিয়া। এসময় ব্যাচের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।