শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম জোনাব আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন তাঁর ছেলে, শিমুলবাক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল লেইছ। শনিবার সন্ধ্যায় ইউনিয়নের মুক্তাখাই গ্রামের উত্তরের মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক আবুল লেইছ। শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিকের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, রেজু মিয়া, বাবলু মিয়া, আবদুস সালাম, আবদুর রউফ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ফরিদ আহমদ, কৃষকদল নেতা ও ইউপি সদস্য মাহবুব ইসলাম, উপজেলা যুবদল নেতা সিরাজুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সাব্বির আহমেদ, শিমুলবাক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুরত জামান বকুল ও ছাত্রদল নেতা সাদ্দাম রেজা।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, জিয়াউর রহমান ও শিমুলবাক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম জোনাব আলীর রুহের মাগফিরাত কামনা করা হয়।
এসময় ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ গ্রামের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।


