পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫ 473 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে এবছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রতিষ্ঠানটির হলরুমে বিদায়ীদের উদ্দেশ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরব আলী। সহকারি শিক্ষক ওবায়দুল হক মোনেমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, মো. সাইফুল ইসলাম, মো. হেলাল আহমদ, রিকন চন্দ্র দাশ, মো. জজ মিয়া ও ইয়াকুব শাহরিয়ার, বিদায়ী শিক্ষার্থী ফাহাদ ও সুদীপ রায়।

এসময় প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ শিক্ষিকা রুবী রানী তালুকদার, সহকারি শিক্ষক মাসুদুল ইসলাম, সহকারি শিক্ষিকা শতরুপা চক্রবর্তা, রাকেয়া খাতুন এলি, নন্দিতা দে বাবলী, অভিক দাশসহ আরো শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সব শেষে শিক্ষার্থীদের মঙ্গলকামনায় বিশেষ মোনাজাত করেন সহকারি শিক্ষক মাওলানা তাজুল ইসলাম। পরে পরীক্ষার্থীর হাতে পরীক্ষা তুলে দেন শিক্ষকরা।