শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শান্তিগঞ্জ বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন। একই কমিটির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খাঁন সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।
এরপর উপস্থিত সকলেই উন্মুক্ত আলোচনা করেন। আলোচনায় অংশ নেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল, আবুল কাশেম নাঈম, আবদাল মিয়া, কমিটির সদস্য এটিএম হেলাল, লুৎফুর রহমান জায়গীরদার খোকন, ছলিব নূর বাচ্চু, নুরুল ইসলাম, মাহির উদ্দিন, মুজাহিদ উদ্দিন, গোলাম রব্বানী জামাল, মোশাহিদ আলী, শামসুদ্দিন, মো. শের আলম, অজিৎ দাশ ও জিয়াউল হক।


