তারেক রহমান অচিরেই বীরের বেশে দেশে আসবেন: কয়ছর এম আহমদ
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, আমরা দীর্ঘদিন থেকেই বলে আসছিস যে, আমাদের নেতা তারেক রহমানের উপর আওয়ামীলীগ সরকার যে মামলা দায়ের করেছিলো তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। দীর্ঘদিন পরে হলেও কোর্টের রায়ের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। তার উপর থেকে মামলা প্রত্যাহারে দেশে আসতে তার আর কোনো বাঁধা নেই। তিনি অচিরেই দেশে ফিরবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিগঞ্জে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কয়ছর বলেন, আপনারা জানেন আওয়ামী মাফিয়া সরকার গত পনেরো বছর অনেক চেষ্টা করেও আমাদের নেতা বিরুদ্ধে এক টাকার কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান কোনো দুর্নীতি করতে পারেন না। জিয়াউর রহমান যেভাবে স্বাধীনতা ঘোষণা দিয়ে আমাদেরকে লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন একইভাবে তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমান সুদূর প্রবাসে থেকেও এই দেশ ও গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন। যারা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলো তাদের ষড়যন্ত্র ষড়যন্ত্রই রয়ে গেছে। তাদেরকে জনগণ প্রতিহত করে দিয়েছে। তাই আমরা বিশ্বাস করি দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন।
তিনি বলেন, সুনামগঞ্জ-৩ আসনের মানুষ যদি আমাকে সুযোগ দেন আমি তাদের সেবক হতে চাই। সকলের কাছে আমি প্রত্যাশা করছি ও দোয়া চাইছি। দয়া করে আপনারা যদি আমাকে আপনাদের সেবক হওয়ার সুযোগ করেরন তাহলে মৌলিক উন্নয়নগুলো আগে করবো।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির বিজনেস ফোরামের সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা রেজাউল কবির জায়গীরদার রাজা। শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান জায়গীরদার খোকনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক সুজাতুর রেজা সুজা, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা আবদুস সোবহান, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন ও প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলী, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমীনুর রশিদ আমীন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, আবুল কাশেম নাঈম, আবদাল মিয়া, সদস্য মাহির উদ্দিন, মুজাহিদ উদ্দিন, অজিত দাশ, জিয়াউর হক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, সিরাজ মিয়া, আকিকুর রহমান আকিক, বিএনপি নেতা হাজি কমর উদ্দিন, ইরান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিএনপি নেতা আবুল লেইছ, জহির উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য খলিলুর রহমান খলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, যুবদল নেতা আবদুল মজিদ, ফারুক মিয়া, জিলানী মিয়া, ফরিদ গাজী, সৈয়দ আলম, জগলু মিয়া, তোফায়েল আহমদ, আঙ্গুর মিয়া, বাবুল মিয়া, শহিদুল ইসলাম মুন্সি, সাজল মিয়া, মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলম, তাজুদ মিয়া, হুমায়ুন কবির, মো. লোকমান হোসেন, সিজিল আহমদ রনি, আশরাফ মিয়া, রুবেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাছির আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সোয়েব আহমদ, জুনেদ আহমদ ফয়ছল, সদস্য ইয়াহিয়া পারভেজ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম, সদস্য সচিব শাহাদাৎ হোসেন কামরান, যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, ছাত্রদল নেতা মানছুর আহমদ, আবু তাহের ইমন, আবু সাইদ, ছামির আহমদ, ওলামাদল নেতা হাফিজ হামীম আক্তার, জেলা প্রজন্ম দলের সভাপতি জাহিদুল ইসলাম ও উপজেলা প্রজন্মদলের সহ-সভাপতি জাকির হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মোটর-শ্রমিক দল, ওলামা দল, ছাত্রদল ও প্রজন্মদলের আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


