শান্তিগঞ্জে অ*স্ত্রসহ ডা*কাত সর্দার গ্রে-ফতার

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৫ 862 views
শেয়ার করুন
শান্তিগঞ্জে মর্তুজ আলী (৩৮) নামের এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদে খবর পেয়ে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পাইপগান বন্দুক ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া মর্তুজ আলী একই উপজেলার শিমুলবাক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের চেরাগ আলীর ছেলে।
পুলিশের দেওয়া তথ্য মতে, সুনামগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় শান্তিগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজার থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ৪টি কার্তুজসহ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।