আবুধাবিতে কলম একাডেমি লন্ডন-ইউএই’র ইফতার ও দোয়া মাহফিল
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
শনিবার (১মার্চ) আবুধাবিতে কলম একাডেমি লন্ডন-ইউএই চ্যাপ্টারের উদ্যোগে পবিত্র মাহে রমজান এবং কলম একাডেমি লন্ডনের পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী আমিরাতে শুভাগমন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন হয়।
“অক্ষরে অমরতা” শ্লোগানের পতাকাবাহী লন্ডনভিত্তিক সাহিত্য ও সমাজ কল্যাণমূলক সংগঠন কলম একাডেমি লন্ডন-ইউ.এ.ই. চ্যাপ্টারের আয়োজনে আবুধাবির শিল্পনগরী মুসাফফাস্থ ডায়মন্ড হোটেল হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তৈয়ব। সংগঠনের সাধারণ সম্পাদক এম, শাহেদ সরওয়ার এর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন পলাশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা পরিচালক সাহিত্যের বাতিঘর খ্যাত প্রফেসর নজরুল ইসলাম হাবিবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বিমান বাংলাদেশ এয়ালাইন্স আামিরাতের রিজিওন্যাল ম্যানেজার মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রবাসী সাংবাদিক জাহাঙ্গীর কবীর বাপপি,প্রবাসী ব্যাংকার মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া, আবুধাবীস্থ কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিক মোহাম্মদ ফরহাদ হোসাইন, কমিউনিটি নেতা মাহবুব খন্দকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ আমিরুল ইসলাম চৌধুরী।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক মাহবুব সরকার, সংগঠনের প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক কাউছার উদ্দিন হৃদয়, সংগঠনের সদস্য মোহাম্মদ সেকান্দর চৌধুরীসহ কলম একাডেমি লন্ডন এর কর্মকর্তা, কম্যিউনিটির সদস্যবৃন্দ।
এতে প্রফেসর নজরুল ইসলাম হাবিবী কলম একাডেমি লন্ডন প্রস্তাবিত ১৮ সেপ্টেম্বর বিশ্ব লেখক অধিকার দিবস ঘোষণা করাসহ ১৯টি দাবির বাস্তবায়নে জনমত সৃষ্টির ওপর গুরুত্ব দেন এবং মুক্তবুদ্ধির চর্চা ও সৃজনশীল সাহিত্যচর্চার মধ্য দিয়ে বিভাজনমুক্ত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশের শেখ হুমায়দ বিন রাশিদ আল নুয়েইমির ইন্তেকালে শোক প্রস্তাব এনে মরহুমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


