সুনামগঞ্জ পল্লীবিদ্যুতের আওতাধীন ৩৩ কেভি লাইনে জরুরী রক্ষণাবেক্ষনের (মেন্টেইনেন্স) কাজের কারণে আগামীর্কাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পল্লীবিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে শান্তিগঞ্জ পল্লীবিদ্যুত। শুক্রবার বিকালে এক মুঠোফোন বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ পল্লীবিদ্যুতের এজিএম ইয়াছিন মাহমুদ ইমরান।
বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাসে নিরবিচ্ছন্ন বিদ্যুত সেবা প্রদানের লক্ষে আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৩ কেভি লাইনে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এজন্য শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।


