শান্তিগঞ্জে দ্য ওয়েল ফেয়ার ফ্যামিলি’র বৃত্তি পরীক্ষা সম্পন্ন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলায় মেধাবৃত্তি সম্পন্ন করেছে শিক্ষা ও সামাজিক সংগঠন দ্য ওয়েল ফেয়ার ফ্যামিলি। শনিবার সকাল ১০টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে এই পরীক্ষা গ্রহণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কেজি, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩শ’ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে ৬ ক্যাটাগরিতে পুরষ্কার দেওয়া হবে। প্রতি শ্রেণিতে মেধাতালিকায় ১ম থেকে ৬ষ্ঠ স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে সর্বমোট মোট ৩৬টি পুরষ্কার প্রদান করা হবে। আগামী ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করবে দ্য ওয়েল ফেয়ার ফ্যামিলি।
পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার হল পরিদর্শন করেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলাম, ডুংরিয়ার হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. নিজাম উদ্দিন, জয়কলস উজানীগাঁও রশিদীয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরশাদ আলী, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের পল্লিচিকিৎসক সোয়েব আহমদ, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, জামিউল ইসলাম তুরান, কুহিনুর রহমান নাহিদ, দ্য ওয়েল ফেয়ার ফ্যামিলির সভাপতি ওবায়দুল হক মোনেম, সহ-সভাপতি এনামুল হক হৃদয়, অর্থ সম্পাদক অপু দেবনাথ, ধর্ম সম্পাদক মো. ফুজাইল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাগর পুরকায়স্থ, প্রচার সম্পাদক প্রকাশ পাল শুভ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, যোগাযোগ বিষয়ক সম্পাদক নাঈম মিয়া,সহকারি যোগাযোগ বিষয়ক সম্পাদক শাকিল হক, উপ-অর্থ সম্পাদক মঞ্জুরুল ইসলাম অনিক, সদস্য- এ আর মারজান, সামির আহমেদ, হাফিজুর আল হাসান, শাকিব আহমেদ, জমির আহমদ, মেহেদী হাসান, শাহিনূর রহমান প্রমুখ। পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন রাজা মোহন রাজ, মাজহারুল ইসলাম, মো. শাহ্ আলম, সাদিকুর রহমান, টনি তালুকদার, মেহেদি হাসান, মো. মুতাহির আহমদ।


