শান্তিগঞ্জে বিজ’র শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ 332 views
শেয়ার করুন
জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলায় একাধিক কর্মসূচি বাস্তবায়ন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। শুক্রবার সকাল থেকে দিন ব্যাপী একাধিক কর্মসূচি পালন করে সংস্থাটি। সকাল ৯টায় উপজেলার কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন কর্মকতা, শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে সকাল ১০টায় পূর্ব পাগলা ইউনিয়নের মাহমদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জুয়েল রানা।
এসময় উপস্থিত ছিলেন- পূর্ব পাগলা ইউনয়িন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইকবাল হোসেন, বিজ’র প্রোগ্রাম অফিসার (শিক্ষা ও সামাজিক সুরক্ষা) নিলু কান্ত পাল, শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কয়েছ মিয়া, শিক্ষিকা তাছলিমা আক্তার, ডুংরিয়া নোয়াগাঁও-১ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকমান, সহকারি শিক্ষিকা বিথী রানী দাস, শিক্ষক নাজমুল হাসান, নোয়াগাঁও-২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা বেগম, সহকারি শিক্ষিকা সুজিনা বেগম, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিনতি সূত্রধর, সহকারি শিক্ষিকা সালাতুন বেগম, মাহমদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিখা সূত্রধর, চুরখাই প্রসন্নকুমার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব কান্তি দে, সহকারি শিক্ষিকা কল্পনা সূত্রধর, সুষমা সূত্রধর, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেলী রানী তালুকদার, সহকারি শিক্ষিকা শেলী পাল, ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পপি বেগম ও সহকারি শিক্ষিকা সেবা রানী তালুকদার, সম্পা রানী দাশ প্রমুখ। এছাড়াও বিজ পরিচালিত ৮টি বিদ্যালয়ের প্রায় ২ শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।