শানিগঞ্জে আস্তমা সমাজ কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করেছে আস্তমা সমাজ কল্যাণ সংস্থা। শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্প সম্পন্ন করে সংস্থাটি। বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় সাড়ে ৫শ’ মানুষকে বিনামূল্যের এই সেবা দেওয়া হয়। ক্যাম্পে মোট চার জন রেজিস্টার ডাক্তার রোগীদের সেবা প্রদান করেন। তাদের সহযোগিতায় আরো চারজন সেবিকাও ছিলেন রোগীদের সেবায়। ক্যাম্পটিতে আর্থিক সহযোগিতা করে ইসালামী ব্যাংক পাগলা বাজার শাখা।
সংস্থাটি জানায়, ২১ ফেব্রæয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্প করা হয়েছে। এখানে শ্বাসকষ্ট, ডায়বেটিস, ঠান্ডা জনিত রোগসহ নানা ধরণের রোগে আক্রান্ত পাঁচ শতাধিক মানুষ সেবা নিয়েছেন। মেডিসিন, মহিলা ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তাররা সেবা প্রদান করেছেন। শান্তিপূর্ণভাবে সারাদিন ব্যাপী রোগীদেরকে সেবা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- ডা. তারিক জামিল অপু, ডা. হেপি খাতুন, ডা. নাহিদা ভূঁইয়া বিউটি, ডা. জাহিদ হাসান চৌধুরী, আস্তমা গ্রামের মিডওয়াইফ শিউলি আক্তার, তাসলিমা আক্তার, ইয়াছমিনা বেগম, কমিউনিটি হেল্থ কেয়ার প্রভাইডার সুপ্রভা রানী দাশ, মা ফার্মেসির স্বত্তাধিকারি রুমেল আহমদ, রুহেলা আক্তার, সমাজসেবক মহুদ মিয়া, মাসুক দিয়া, আবদুল মতিন, মুজিবুর রহমান, আবদুল জব্বার, আস্তমা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্ঠা হাফিজ মাও. কবির আহমদ, মো. তাজুল ইসলাম, মাও. আলী আকবর, সাজ্জাদ মিয়া, হুমায়ুন কবির, তোফায়েল আহমদ, জিল্লুর রহমান, রুহুল আমীন, সায়েফ আহমদ, বদরুল আলম, হাফিজ আফজাল হোসেন, আহমদ আলী, মাও. নূরুল আমীন, শাকিল আহমদ, মাও. আহমদ ওসামন, আস্তমা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. মুজাম্মিল আহমদ, সহ-সভাপতি খুরশিদ আলম, জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক তহুর আহমদ রনি, সহ-সাধারণ সম্পাদক জামিল আহমদ, অর্থ সম্পাদক মাসুদ আহমদ, মিজানুর রহমান, প্রচার সম্পাদক আতিকুর রহমান রাহীম, সহ-প্রচার সম্পাদক শেরওয়ান আহমদ ও আরিফ আহমদ প্রমুখ।


