শান্তিগঞ্জের দরগাপাশায় দুই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে আবদুর রশিদ উচ্চ বিদ্যালয় ও দরগাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান ও তাদের মাঝে পুরষ্কার বিতরণ করেছে মরহুম আবদুল মজিদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন। শুক্রবার সকাল ১০টায় ইউনিয়নের আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের এই পুরষ্কার বিতরণ করে ফাউন্ডেশনটি।
পুরষ্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখময় দাশ। প্রতিষ্ঠানটির সহকারি শিক্ষক জামাল উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জিয়াউল হোসেন চৌধুরী, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এজাজ হোসেন চৌধুরী সারন ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক হৃদয় কুমার সাহা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা মরহুম আবদুল মজিদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতি বছর আরো বড় পরিসরে এমন আয়োজনের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন দরগাপাশা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা রানী দাশ, দরগাপাশা গ্রামের মুরব্বি মারুফ চৌধুরী, মাও. শামসুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ইউপি সদস্য মাসুক আলী, সাবেক অভিভাবক সদস্য তানভীর চৌধুরী ইমনসহ উভয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।


