পাগলা বাজারে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে ইমাদ রেস্টুরেন্ট
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে নতুন আঙ্গিকে, নতুন ঠিকানায় আবারও যাত্রা শুরু করেছে ইমাদ রেস্টুরেন্ট এন্ড সুইটমিট। শুক্রবার সন্ধ্যায় বাজারের বাসস্ট্যন্ড এলাকার দক্ষিণ দিকে, হাইস্কুল এন্ড কলেজ মার্কেটের পূর্বপ্রান্তে নতুন করে যাত্রা শুরু করেছে রেস্টুরেন্টটি। প্রতিষ্ঠানটির মালিক, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নূরুল হক, তার সন্তান ইমাদ হক ও মিহাদ হককে সাথে নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

এসময় পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়হাদর, প্রবীণ মুরব্বি আইয়ুব উদ্দিন বুদ্ধি, গফুর মিয়া, আব্দুল মছব্বির, সমাজকর্মী সৈয়দুল ইসলাম, কামাল হোসেন, রেজাউল হক রেজাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মো. নূরুল হক বলেন, নতুন করে আবারো ইমাদ রেস্টুরেন্ট যাত্রা শুরু করেছে। আমরা জানি, ইমাদ সকলের প্রিয় রেস্টুরেন্ট। আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো। আমাদের খাবারের গুণগত মান আরও বৃদ্ধি করার চেষ্টা করবো। ইমাদ রেস্টুরেন্টে আপনাদের স্বাগতম।


