শান্তিগঞ্জের জামলাবাজে নাইট ক্লাবের ফাইনাল সম্পন্ন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার রাত ১০টায় জামলাবাজ গ্রামের কান্দারহাটির মাঠে এই ফাইনাল খেলা সম্পন্ন হয়। খেলাটির আয়োজন করে জামলাবাজ কান্দারহাটি কিং ক্লাব। ফাইনাল খেলায় মারুফ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে শাহীন একাদশ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম।
এসময় উপস্থিত ছিলেন- আখলাকুল আম্বিয়া, তোফায়েল জুম্মান, সালমান আহমদ, শাহীনুর মিয়া, রাজীব আহমদ, ইজাজুল হক, জাকুয়ান আহমদ, এমাদ উদ্দিন, শাহ আলম, জামিল আহমদ, শুভ আহমদ, ইমন আহমদ ও মাহদী হোসেন প্রমুখ।


