filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (200, -1);
aec_lux: 376.4792;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার রাত ৮টায় ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের লম্বাহাটির দক্ষিণ মাঠে এই টুর্মামেন্টের উদ্বোধন করা হয়। ব্রাহ্মণগাঁও যুব সমাজ কর্তৃক আয়োজিত রাত্রিকালীন এই টুর্নামেন্টটির উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ফারুক আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ বলেন, ‘খেলাধুলা মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলে। নেতৃত্ব মানতে শেখায়। শারীরিক ও মানসিকভাবে গড়ে উঠতে সহায়তা করে খেলাধুলা। বিশেষ মাদকের মতো মরণ নেশা থেকেও রক্ষা করে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে ইদানিং প্রায় জায়গাতে মারামারির কারণে এধরণের আয়োজন থেকে মানুষ দূরে সরে যাচ্ছেন। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে হবে। যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং আয়োজনের সফলতা কামনা করছি।’
এসময় বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহীন মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পশ্চিম পাগলা ইউনিয়নের প্রবীণ মুরব্বি আইয়ুব উদ্দিন বুদ্ধি, ধলু মিয়া, আজম আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শহিবুর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি নেতা মুজিব মিয়া, আবিদ নূর, সিরাজ মিয়া, সাদিকুল ইসলাম, সাবিদ নূর, ছমক আলী, যুবদল নেতা তানিম আহমদ, সারোয়ার হোসেন খান লাহিম, জাহাঙ্গীর হোসেন, মনির হোসেন, কামরুল ইসলাম, রিপন মিয়া, সুনামগঞ্জ জেলা প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক শব্দেন নূর আহমদ সাগর, ব্যবসায়ী ফয়জুল হক, স্থানীয় যুবক আবদুল আলীম, রাজনূর আলী, সেজুল মিয়া, আয়োজক কমিটির সদস্য জামুল আহমদ, নজরুল ইসলাম সাকিব, রাহীম আহমদ বাবু, ছালেক নূর, নাহিদ আহমদ, মোবেল আহমদ, ফাহিম আহমদ ও মিলাদ হোসেন প্রমুখ।


